কক্সবাজার যেতে চাচ্ছি
Follow
মাশাল্লাহ উপরে আমাদের কতিপয় ভাইদের "শ্রাব্য" সাজেশন দেখে বোকা বনে গেলাম। আল্লাহ হেদায়েত দিন, আমিন। এবার মূল কথায় আসি।
১. ঢাকা থেকে সম্ভব হলে স্লিপারে যেতে পারেন। কম বাজেটে DOYEL EXPRESS ভালো হবে। ১৫০০ করে নিবে জনপ্রতি। লোয়ার ডেকে সিট নিবেন। আর চেয়ার কোচ চাইলে MARSA ভালো অপশন, ১৫০০ করে নিবে।
২. হোটেল আগে থেকে বুক করে রাখা নিরাপদ। বাজেট ৩৫০০ হলে সি-মুন সাজেস্ট করবো, ১ রুমে ৪ জন। জায়গাটা যথেষ্ট নিরাপদ এবং সামনেই কলাতলি বিচ এবং নামীদামী হোটেল গুলো আশেপাশেই।
৩. দুপুরে খাবারের জন্য সুগন্ধা পয়েন্টে চলে যান, ১০ টাকা করে অটো ভাড়া নিবে কলাতলি থেকে। বেশ কিছু হোটেলে প্যাকেজে খাবার বিক্রি করে, ১৫০-২০০ টাকার মধ্যে ভালোভাবে দুপুর এবং রাতের খাবার হয়ে যাবে। সুগন্ধাই কাচ্চিডাইন এর ব্রাঞ্চও আছে। ২৮০-৩২০ টাকায় বেশ ভালো পরিমাণে কাচ্চি পাওয়া যায়।
৪. প্রথম দিন বাস থেকে নেমেই হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ুন কলাতলি বিচের উদ্দেশ্যে। সুগন্ধায় যাওয়ার প্রয়োজন নেই, মারাত্মক ভীর হয়। ইচ্ছেমতো ঝাপাঝাপি করে বিকেলের মধ্যে ফিরে আসুন।
৫. সন্ধ্যায় বের হয়ে সুগন্ধা বিচের সামনে চলে আসুন, প্রচুর স্ট্রিটফুড পাবেন, খেতে পারেন। কিন্তু ভুলেও সি-ফুড এবং বিরিয়ানি আইটেম খাবেন না, জঘন্য হয়। চাইলে "কল্লোল" হোটেলে যেয়ে ঘুরে আসতে পারেন। ওদের খুব সুন্দর একটা মিউজিক্যাল নাইট হয়। গান উপভোগ করে আসতে পারেন। কলাতলি থেকে ৫০-৬০ টাকা অটো ভাড়া নিবে।
৬. পরদিন হোটেল ছেড়ে দিন, হোটেলের লকারে আপনাদের ব্যাগ গুলো রেখে একটা অটোরিকশা ভাড়া নিন সারাদিনের জন্য। মেরিন ড্রাইভ রোডের সবগুলো পয়েন্ট ঘুরে দেখার জন্য। আমি লিস্ট দিচ্ছি সবগুলো পয়েন্ট ঘুরে দেখবেন।
☞ সালসা বিচ (ফানফেস্ট)
☞ রেজুখালের পরের বিচ
☞ গোয়ালিয়া মিনি বান্দরবান
☞ লাল কাকড়া বিচ
☞ রয়েল টিউলিপ বিচ
☞ পাটুয়ারটেক (এই বিচটা সবচেয়ে সুন্দর)
দুপুরের খাবারটা পাটুয়ারটেকেই খাবেন তবে অবশ্যই মার্কেটের ভিতরে একটা লোকাল ভাতের হোটেল আছে সেখানে। রেস্টুরেন্ট গুলোতে খেলে মাথাপিছু বাজেট রাখতে হবে ৫০০ টাকা সর্বনিম্ন।
৭. সারাদিন ঘুরে কলাতলি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। কিছুক্ষণ সাগড় পাড়ে বসে থাকতে পারেন বা কেনাকাটা করতে পারেন। রাতের ১০.৩০ টায় বাস, লকার থেকে ব্যাগ এনে বাসে উঠে পড়ুন। ব্যাস ট্যুর শেষ।
No comments