Header Ads

Header ADS

দার্জিলিং-এ আমাদের হোটেলে কেন আসেন মানুষ?

 দার্জিলিং-এ আমাদের হোটেলে কেন আসেন মানুষ?

১. আমাদের 'হোটেল প্রেরণা' থেকে দেখতে পাওয়া ভিউ।দার্জিলিং এবং গ্যাংটক-এর মত ঘনবসতিপূর্ণ শহরে এখন ভিউ প্রায় নেই বললেই চলে।কিছু অসাধু হোটেল ব্যবসায়ী দু'টো বিল্ডিং-এর মাঝখান থেকে একটুখানি পাহাড়ের অংশ দেখিয়ে গেস্টকে ভিউরুম বলে চালিয়ে দেন।কেউ কেউ তো আবার রাস্তার দিকে জানলাওয়ালা রুমকে ভিউরুম বলে গেস্ট আসার পর সেটাকে 'রোডভিউ রুম' বলে গেস্টকে টুপি পরিয়ে দেন।আর ঠিক এখানেই আমাদের হোটেলের USP,আমাদের হোটেল থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা ফুল ওপেন ভিউ,একেবারে Wide Range-এর ভিউ।অর্থাৎ ঘরে বসে জাস্ট জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য্য আর সূর্যোদয়ের অপরূপ শোভা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন।ফলে যারা একবার আমার হোটেলে আসছেন তারা বারবার আমাদের Recommend করছেন তাদের পরিচিতদের।কেননা,মানুষ ঘুরতে আসেন রিল্যাক্স করার জন্য,জানলা খুলে কংক্রিটের জঙ্গল দেখার হলে তো কোলকাতায় বসেই এসি ঘরে দেখা যায়।
২. আমাদের খাবার।ঘুরতে এসে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একথা প্রায়শই শোনা যায়।কারণ আমাদের শরীর একটা নির্দিষ্ট প্যাটার্নের খাবার পেতে পেতে অভ্যস্ত হয়ে পড়েছে।হঠাৎ করে একদিন একদম অন্য এক ধরনের রান্না করা খাবার শরীরকে দিলে অনেক সময় অনেকের শরীর সেটা নিতে পারেনা।এখানেও আমাদের USP.একদম বাঙালি রাধুনি দ্বারা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার হোটেলে তৈরি করা হয়।কেননা অনেকেই আপনাকে বলবে 'আমরা বাঙালি খাবার দিই',গিয়ে দেখা যায় বাঙালি খাবারই প্রস্তুত করছেন কোনও অবাঙালি রাধুনি।
৩. আমাদের আতিথেয়তা।আমি আর Nibedita আমাদের হোটেলটাকে নিজেদের বাড়ি হিসাবে ট্রিট করি।ফলে পেশাদারিত্বের থেকেও আতিথেয়তা এখানে অনেক বেশি প্রাধান্য পায় আমাদের কাছে।আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা যেভাবে আপ্যায়ণ করি,চেষ্টা করি ঠিক আতিথেয়তাই আমাদের হোটেলে আসা গেস্টদের দিতে।
৪. ম্যাল থেকে কম দূরত্ব।সাধারণত দেখা যায় কিছু অসাধু হোটেল ব্যবসায়ী প্রথমে বলেন ম্যাল থেকে ১-২মিনিট।তারপর দেখা যায় ১৫-২০মিনিটেও রাস্তা শেষ হচ্ছেনা।এভাবে প্রতারিত হয়ে বহু গেস্ট শেষ পর্যন্ত আমাদের হোটেলেই এসে উঠেছেন।সেখানে আমাদের ম্যাল থেকে আমাদের হোটেলের দূরত্ব একদম ঘড়ি ধরে জাস্ট ৬মিনিট।ফলে ম্যালের সেই কোলাহলও সহ্য করতে হলনা,আবার ম্যালের কাছাকাছিও হল।
যোগাযোগের নম্বর - 8334849687/9874663846
প্যাকেজ : • জনপ্রতি মাত্র ১১০০টাকা প্রতিদিন সাথে ব্রেকফাস্ট এবং ডিনার(পরিবারের তিনজন বা চারজন একটি রুমে থাকলে)
• জনপ্রতি মাত্র ১৩০০টাকা প্রতিদিন সাথে ব্রেকফাস্ট এবং ডিনার(দু'জন একটি রুমে থাকলে)
• দু'জন অ্যাডাল্ট এবং একজন ৫-৮বছরের মধ্যবর্তী বাচ্চা একটি রুমে থাকলে জনপ্রতি ১২০০টাকা প্রতিদিন(অ্যাডাল্টদের জন্য) এবং বাচ্চাটির জন্য ৬০০টাকা দিন প্রতি।
• ০-৫বছরের বাচ্চাদের ফ্রি,৫-৮বছর অবধি অর্ধেক এবং ৮+ হলে পুরো।
• অন্যান্য কাস্টোমাইজেশনের জন্য আমাদের ফোন/হোয়াটস্অ্যাপ করুন।
বি:দ্র: দার্জিলিং একটি ভীষণ ঘনবসতিপূর্ণ শহর যা মাটি থেকে প্রায় ৭হাজার ফুট উপরে অবস্থিত।তাই স্বাভাবিকভাবেই এই শহরে চড়াই,উতরাই,সিঁড়ি বর্তমান এবং পাহাড়ে এটাই খুব স্বাভাবিক একটা বিষয়।তাই স্বভাবতই আমাদের হোটেলের প্রবেশ পথেও কিছু সিঁড়ি আছে,নাহলে যে ওপেন ভিউ আপনারা আমাদের হোটেল থেকে দেখতে পাবেন বা ছবিতে দেখছেন সেই ভিউ অবধি পৌঁছাতে পারবেননা দার্জিলিং একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর হওয়ার জন্য।যদিও যারা পাহাড়ে ঘুরতে আসেন তাদের ৯৯ভাগ মানুষই এটা জেনেই আসেন যে পাহাড়ে ঘুরতে আসলে চড়াই,উতরাই,সিঁড়ি খুব স্বাভাবিক একটা বিষয় এবং এগুলি এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ আর ৯৯% পর্যটকরাই পাহাড়ের মানুষের এই স্বাভাবিক জনজীবনকে সম্মান জানিয়েই ঘুরতে আসেন।

No comments

Powered by Blogger.