Header Ads

Header ADS

ইউরোপ থেকে যারা ওমরাহ তে যেতে চাচ্ছেন।

 ইউরোপ থেকে যারা ওমরাহ তে যেতে চাচ্ছেন।

যারা ইউরোপ থেকে দেশে যাওয়ার পথে ওমরাহ তে যেতে চাচ্ছেন কিন্ত কিভাবে ভিসা + টিকেট করবেন বুঝতে পারছেন না তাদের জন্য।
ওমরাহ ভিসা করার বিভিন্ন উপায় আছে, কিন্ত আমি শুধুমাত্র Umrah E-Visa এর ব্যাপারে কথা বলব।
Umrah E-Visa :
এই ভিসা করার জন্য আপনাকে Saudi Airlines এর টিকেটই কাটতে হবে। Saudi Airlines ছাড়া অন্য কোন বিমান এই ভিসা ইস্যু করে না। এই ভিসা তে সর্বোচ্চ ৯৬ ঘন্টা থাকার অনুমতি পাবেন , এই সময়ের ভিতরে ওমরাহ করতে পারবেন। আপনি ৯৬ ঘন্টার বেশি থাকতে চাইলে আপনাকে আলাদা করে ১ মাসের ভিসা নিতে হবে এজেন্ট থেকে, ১ মাসের ভিসা এয়ারলাইন্স দিবে না।
কিভাবে টিকেট কাটবেনঃ
টিকেট কাটা খুব সোজা। Saudi Airlines এ টিকেট কাটার সময় দেখবেন ওদের সৌদিতে ট্রানজিটের বিভিন্ন অপশন আছে। কোনটায় ১২ ঘন্টার , কোনটায় ৪৮ ঘন্টার, এভাবে ১০৪+ ঘন্টার ট্রানজিটও আছে। এখানে একটা জিনিষই খেয়াল রাখবেন, আপনাকে ট্রানজিট নিতে হবে ৭৬ ঘন্টার বেশি কিন্তু ৯৬ ঘন্টার কম ট্রানজিট নিতে হবে। সহজ ভাষায় ওদের টিকেট এর অপশনে টাইম ডুরেশনে +4 days সিলেক্ট করবেন, আমরা তাই করেছিলাম। এরপর এজ ইউজুয়াল টিকেট কেটে ফেলবেন, One way/Return যেটাই কাটেন কোন সমস্যা নাই।
কিভাবে ভিসা করাবেনঃ
টিকট ইস্যু করার পর Saudi Airlines এর ওয়েবসাইটে গিয়ে Manage বাটন এ ক্লিক করবেন। ওখান থেকে আপনার টিকেট রেফারেন্স দিয়ে আপনার টিকেট ডিটেইলসে ঢুকতে পারবেন। টিকেট ডিটেইলস থেকে Add Extras বাটন পাবেন । এই বাটনে ক্লিক করলে Apply E-Visa এর অপশন পাবেন। এই অপশনে আপনার পাসপোর্ট এর তথ্য দিয়ে ২৩ ইউরো পেমেন্ট করে এপ্লাই করলেই কাজ শেষ। এরপরে এয়ারলাইন্স আপনার মেইলে ই-ভিসা পাঠিয়ে দিবে সাথে সাথেই ।
এই টিকেট+ ভিসা নিজে নিজেই কাটতে পারবেন এবং খরচ খুবই কম।না পারলে যাকে দিয়ে টিকেট করাবেন তাকে প্রসেসিং টা বলে দিবেন, কারণ অনেকেই ই-ভিসার বিষয়টা জানেন না।কোন কিছু না বুঝলে Saudi Air এর হেল্পলাইনে ফোন দিবেন, ওরা খুব বেশী আন্তরিক না হলেও কাজ চলে যাওয়ার মত।
আল্লাহ সবাইকে কবুল করুন ❤️

No comments

Powered by Blogger.